উড়োজাহাজে সেলফি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: বিমানযাত্রী, বিমান চালক ও ক্রুরা বিমানে মোবাইল ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল এভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে।
নির্দেশনার মধ্যে রয়েছে উড়োজাহাজ চলাকালীন এর চালক ও ক্রুরা মুঠোফোন বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও ধারণ করতে পারবেন না। এ ছাড়া বিমানযাত্রীরা উড়োজাহাজ ওঠা-নামার সময় মুঠোফোন ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না।
তবে বিমান আকাশে ওড়ার পর যাত্রীরা চিত্র ধারণ করতে পারবেন। তবে এ জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে।
সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব বিমান সংস্থাকে দেওয়া হয়েছে।
Related News
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More



Comments are Closed