শৈলকুপায় বাল্য বিয়ের দায়ে ২ জনকে কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাল্য বিবাহের অপরাধে দুই জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন ওই গ্রামের মোহাম্মদ আলী (৫৫) ও শাহীদুল ইসলাম (৩২)।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
তিনি জানান, উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের কৃষক সেলিমের মেয়ে রাবেয়ার বিয়ের আয়োজন করা হয়েছে। এ সংবাদ পেয়ে তিনি উক্ত বিয়ে বাড়িতে যান।
কৃষক সেলিমের কন্যা রাবেয়া খাতুন শৈলকুপা বাগুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। এমন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের সাথে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জামিরুল ইসলাম ও এএসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed