ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৮৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে পুলিশ সদস্য ওমর ফারুক হত্যা মামলায় ৩৮৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নবাবুর রহমানের আদালতে চার্জ গঠন করা হয়।
আদালতে উপস্থিত থাকা আসামিরা এসময় নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন। আগামী ২৭ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে হরিণাকুন্ডুু উপজেলা চত্বরে মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপিসহ সমমনা দলগুলো।
২০১৩ সালের ৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে হরিণাকুন্ডুু উপজেলা চত্বরে কর্তব্যরত কনস্টেবল জিএম ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনায় হরিণাকুন্ডু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেনসহ ২২০ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ছয় হাজার লোকের নামে হরিণাকুন্ডুু থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ওসি মহিবুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক ৩৮৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।
এই মামলা নিয়ে গোটা জেলায় বেপরোয়া অর্থ বানিজ্য করার অভিযোগ ওঠে। জামায়াতের মিছিল থেকে হামলায় পুলিশ সদস্য নিহত হলেও মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামী করার অভিযোগ রয়েছে।
পুলিশ হত্যা মামলাকে পুজি করে হরিণাকুন্ডু থানার একাধিক ওসি ও এসআই লাখ লাখ টাকার বানিজ্য করেছে। এ নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক রিপোর্ট প্রকাশিত হলে বেশ কয়েকজন ওসি ও এসআইকে বদলী করা হয়।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed