Main Menu

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে মিম নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিম খাসবাগান গ্রামের আল আমিন ফকিরের মেয়ে। তবে, এ সময় অলৌকিকভাবে বেঁচে যায় মিমের ছোট বোন মরিয়ম (৫)।
দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীসহ স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল দুই বোন মিম ও মরিয়ম। এ সময় অসাবধানবশতঃ দুই বোন পানিতে পড়ে যায়।
এদিকে, দুই বোনকে মা-বাবাসহ তাদের স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে যান। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর ধারে যেয়ে দেখেন ছোট বোন মরিয়ম পানিতে ভেসে আছে। তারা এ সময় মরিয়মকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও মিমকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় মিমের মরদেহ উদ্ধার করেন তারা। শিশু মিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed