শৈলকুপায় ক্লিনিক ও বিস্কুট ফ্যাক্টরীতে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
জানা যায়, ভোক্তা অধিকার লঙ্ঘন আইনে উপজেলার লাঙ্গলবাধ প্রাইভেট হাসপাতালের মালিক আব্দুর রশিদকে ২০ হাজার টাকা ও ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইজাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিঞা ও শৈলকুপা থানার এস,আই কামাল হোসেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed