সিলেটে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এষ্টেটস্থ তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফিজ ছাওয়ার আহমদ আব্দুলাহ (১৪) নিখোঁজ রয়েছে। সে উক্ত মাদ্রাসার মাদানী নেছাব ১ম বর্ষের ছাত্র।
সোমবার বেলা আড়াইটায় ছাত্রাবাস থেকে বেরিয়ে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে মাদ্রাসার ভিডিও ফুটেজের মাধ্যমে এ সত্যতার প্রমাণ পাওয়া যায়।
এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ওলিউর রহমানের সাথে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি আশানুরূপ বক্তব্য দেননি।
সে গোলাপগঞ্জ উপজেলার ল²ীপাশা ইউনিয়নের কতোয়ালপুর গ্রামের মৃত আব্দুস সালাম (চুনু মিয়া) ও মাতা শেফালী বেগমের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে সে ৫ম। অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে মাদ্রাসার ঠিকানায় অথবা ০১৭২১৪৮৪৪৬৬, ০১৭১২৮৭৬৮৬১ নম্বও মোবাইলে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed