তামাবিলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা
গোয়াইনঘাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফ-এর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সু-সম্পর্ক বজায় রাখা নিয়ে আলোচনা হয়।
সভায় বিজিবি-বিএসএফ স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে সমন্বয় সভায় প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের পক্ষে নোডাল অফিসার বিজিবি’র উত্তরপূর্ব রিজিওন মোহাম্মদ আতিকুর রহমানসহ ৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে নোডাল অফিসার বিএসএফ মেঘালয়ের শ্রী সুশিল কুমার সহ ৩ সদস্যের প্রতিনিধি দল।
এর আগে সকালে ভারতীয় বিএসএফ’র প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিকেলে কুশল বিনিময়ের মাধ্যমে ভারতীয় প্রতিনিধি দলকে তামাবিল সীমান্ত দিয়ে বিদায় জানায় বিজিবি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed