Main Menu

ফ্রান্সে বিয়ানীবাজার সমিতির ঈদ পুনর্মিলনী

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের পিঙ্ক নগরী খ্যাত তুলুজে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজ ফ্রান্সের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।  রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে নিউ দিল্লি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তুলুজে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ বিয়ানীবাজারবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল এক খন্ড বাংলাদেশ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবীণ মুরব্বি ফয়জুল হকের সভাপতিত্বে,আব্দুল বাসিত ও শাওন আহমদের পরিচালনা অনুষ্টানে আলোচনায় বক্তব্য রাখেন, সুলতান মাহমুদ মিঠু, রিপন আহমদ, মজু উদ্দিন, আব্দুস শুক্কুর, এমরান হোসেন, জাকারিয়া আহমদ, অলি হোসেন, জাহেদ হোসেন নানু, সুবেল আহমদ, কাজল আহমদ, জহিরুল ইসলাম, জবরুল আমিন, আব্দুর রহমান, জাকারিয়া আহমদ, রুহিন উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মিষ্টু আহমদ, রাজীব আহমদ, আদিল হোসেন, ফরহাদ আহমদ, সুলেমান আহমদ, দেলোয়ার হোসেন, শাহেদুর রহমান, মিন্টু আহমদ প্রমুখ।
বক্তারা এ সময় প্রবাসী বিয়ানীবাজার বাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সহযোগিতার কথা ব্যক্ত করে দেশ ও দেশের তরে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সংগঠনের সংববিধান ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই পবিত্র কোরান তেলায়াত করেন মুজিবুর রহমান।
পরে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Share





Related News

Comments are Closed