ঝিনাইদহে দুই বাড়িতে ডাকাতি, ৯ লাখ টাকার মাল লুট
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর পার্বতীপুর উত্তর পাড়া ও লক্ষীপুর গ্রামে রোববার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির সবাইকে জিম্মি করে প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাত আতংকে শাশুড়ী ও পুত্রবধু অজ্ঞান হয়ে পড়েন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, রোববার রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহ সদরের ৬নং গান্না ইউনিয়ননের ৩নং ওয়ার্ড পার্বতীপুর উত্তর পাড়া গ্রামের কবির মিয়ার বাড়িতে ১৫/২০ জনের ডাকাতদল হানা দেয়। তারা বাড়ির লোকজনকে মারপিট ও গলায় রামদা, ছুরি এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ম্মি করে নগদ ছয় লক্ষ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতদলের হামলায় কবির মিয়া ও তার ছেলে আহত হন। ডাকাতল নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্নালংকার, টিভি, বিদেশী মোবাইল ফোন,কম্বল এমন কি বালিশের কাভার পর্যন্ত নিয়ে যায় বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
এদিকে, একইদিন রাত ৩টার দিকে ৪নং ওর্য়াডের লক্ষীপুর গ্রামের সবুজ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে সবুজ মিয়ার মা এবং স্ত্রীকে জিম্মি করে প্রায় ৩ লাখ টাকার স্বর্নালংকার নিয়ে যায়। ডাকাতরা চলে গেলে প্রতিবেশীরা সবুজের বাড়িতে এসে তার মা ও স্ত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদরের বেতাই ক্যাম্পের এসআই তারিক রহমান বলেন, লক্ষীপুরের ঘটনাটা সকালে জানতে পেরে আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। তিনি আরো বলেন, পারর্বতীপুর উত্তর পাড়ার কবির মিয়ার বাড়িতেও একই রাতে ডাকাতি হয়। তিনি বলেন, ভুক্তভুগিরা থানায় অথবা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed