কোটচাঁদপুরে ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙিয়ারপোতা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কোটচাদপুর রেলস্টেশনের মাষ্টার গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা রাঙিয়ারপোতা গ্রামে ট্রেন লাইনের পাশে দ্বিখন্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কোটচাঁদপুর থানার এসআই সমির জানান, ধারণা করা হচ্ছে সে রাতের কোন এক সময় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed