Main Menu

হরিণাকুন্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে সোমবার নোমান আহম্মেদ রাফি (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রাফি হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের প্রভাষক ওলিয়ার রহমানের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবাদ দুপুরে রাফি বাড়ির পাশে খেলতে গিয়ে একটি গর্তে ডুবে মারা যায়। অনেক খোজাখুজির পর বেলা দেড়টার দিকে ওই ডোবায় মৃতদেহ ভেসে ওঠে।

রাফির মৃত্যুতে ওলিয়ার রহমানের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
কাপাশহাটিয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বর সালাহউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে বাড়িতে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed