হাতিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুুপুরে হাতিয়ার পৌরসভার ৮ নং ওয়ার্ডের শুন্যেরচর গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) পানিতে পড়ে মারা যায়।
একইদিন বুড়িরচর ইউনিয়নে রেহানিয়া গ্রামের নুর ইসলাম শরীফের ছেলে শফিকুল ইসলাম (৪) পানিতে ডুবে মারা যায়।
এছাড়া চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য শুল্লকিয়া গ্রামের মামুন মিয়ার ছেলে শাওন (৩) পানিতে ডুবে মারা যায়।
পৃথক ভাবে পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিসৎক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed