ফের বাড়লো স্বর্ণের দাম
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। তাৎক্ষণিক সরবরাহ চুক্তিতে মূল্যবান এ ধাতুটির দাম দুই সপ্তাহে সর্বোচ্চে চলে এসেছে।
গত বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১,৩৩৬.৮ ডলারে, যা ৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ দর। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াতে পারে, এমন সম্ভাবনায় বাড়তির দিকে রয়েছে পণ্যটির দাম। সুদ হার কম থাকায় বছরের শুরুতে স্বর্ণের দাম তুলনামূলকভাবে কম ছিল। স্পট মার্কেটে গত মঙ্গলবারও প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১,৩১৭.৪০ ডলারে।
২১ সেপ্টেম্বর বুধবার স্বর্ণের দাম বাড়লেও এ দরবৃদ্ধিকে ক্ষণস্থায়ী বলে অভিহিত করেছেন একজন স্বর্ণ ব্যবসায়ী।
অন্যদিকে সিইএফ হোল্ডিংসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন গিলম্যান মনে করছেন, ২০১৬ সালে সর্বোচ্চে চলে এসেছে স্বর্ণের দর। তবে স্বর্ণের বাজারে স্থিতিশীলতা প্রসঙ্গে তিনিও আশঙ্কা প্রকাশ করেছেন।
এ সম্পর্কে তিনি বলেন, ‘কিছুদিন ধরেই স্বর্ণের বাজারে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। এমন অবস্থায় পণ্যটির এ ঊর্ধ্বমুখিতা হয়তো বেশি দিন স্থায়ী হবে না।’
সিএনবিসি অবলম্বনে
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed