বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী ও ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পৃথক এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে জসিম মন্ডল (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। জসিম মন্ডল চুয়াডাঙ্গা জেলার শৈয়লো বলদিয়া গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৫৮ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে গরু নিয়ে জসিম মন্ডল ও তার সঙ্গীরা ফিরছিলেন। সেখানকার হাজরাখাল নামক স্থানে পৌঁছালে বিএসএফ গুলি করে। এতে জসিম মন্ডল নিহত হন। তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে।
এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুখু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। দুখু মিয়া রৌমারীর ফকিরপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
শুক্রবার ভোরে ভারতের ভালয় ক্যাম্পের বিএসএফের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম বিজিবি-৩৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে দুখু মিয়া ও তার সঙ্গীরা গরু আনতে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই দুখু মিয়ার মৃত্যু হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed