সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ১২ জন। রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-কাতিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জোবাইন-ডাহারান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার শহিদুল ইসলাম ও বাবুল নামে দুই ভাই, পটুয়াখালীর রফিকুল ইসলাম এবং সিরাজুল ইসলাম, রানা, শরিফ।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তা পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed