হজ শেষে দেশে ফিরেছেন খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে অ্যামিরাটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সারোয়ারসহ বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান।
খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয় বিমানবন্দর এলাকায়। দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেসটুন হাতে নিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক পর্যায়ে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমাগম হয়। তবে দলের সিনিয়র নেতাসহ কাউকেই বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বিমানবন্দরের প্রবেশমুখের রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। ওদিকে বিমানবন্দর চত্ত্বরে ঢুকতে না পারলেও দলের নির্দেশনা মেনে নেতাকর্মীরা বিমানবন্দরের সামনের সড়কে জড়ো হতে থাকেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ২০ মিনিট পর বেরিয়ে আসে তার গাড়িবহর। বিমানবন্দর থেকে গুলশান-২-এ নিজের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা হন তিনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed