গোলাপগঞ্জে নৌ দূর্ঘটনায় একজন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে দুর্ঘটনায় বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন খালেরমুখ ছত্রিশ গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাবুলসহ অনেকে ইঞ্জিন চালিত একটি নৌকার ছাদে বসে ওই প্রতিযোগিতা উপভোগ করছিলেন। নৌকার ছাদে অধিক যাত্রী ওঠায় হঠাৎ ছাদ ভেঙে পড়ে। এতে নৌকায় জমে থাকা পানিতে মুখ ডুবে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন বাবুল মিয়া। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed