Main Menu

সিলেটে টিলা কাটার দায়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদও উপজেলার ওসমানী বিমানবন্দর এলাকায় টিলা কাটার দায়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা বাদি হয়ে নগরীর বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। বিমানবন্দরের পাশে ‘ক্যাম্প টিলা’ নামের একটি টিলা কাটার দায়ে এ মামলা দায়ের করা হয়।
দায়েরকৃত মামলায় সালাম মশরুর, সিরাজুল ইসলাম, সেবুল আহমদ, শফিকুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২ জনসহ মোট ১৬ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গত রোববার সিলেটের আরডিসি নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঐ এলাকায় অভিযান চালায়। এসময় টিলা কাটার কাজে ব্যবহৃত ৬টি এস্কেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়। মঙ্গলবার ১৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed