Main Menu

সিলেটে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীতে নিষিদ্ধ ভারতীয় তীর খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর পশ্চিম জিন্দাবাজারের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- মো. শোভন ব্যাপারী, রমিজ মিয়া, ইমরান হোসেন, জাহিদুল ইসলাম পলাশ, আলমগীর আহমদ ও রনি মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে ভবনের উপরে গোপনে ভারতীয় তীর খেলার আসর চলে আসছিল। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হবে।

Share





Related News

Comments are Closed