নবীগঞ্জে অজ্ঞাত যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার
নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পৌর এলাকার গয়াহরি ব্রীজের নিকট থেকে মঙ্গলবার সন্ধায় অজ্ঞাত যুবতী (২৩) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত স্থানে স্থানীয় লোকজন মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল আব্দুল বাতেন খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেন। এ সময় আশপাশে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে । পুলিশ লাশের সুরতহাত রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ৩/৪দিন পূর্বে নবীগঞ্জ ওসমানী রোডের একটি মেয়ে নিখোঁজ রয়েছে। ধারনা করা হচ্ছে ৩/৪দিন পূর্বে কে-বা কারা যুবতীকে হত্যা করে বস্তাবন্দী করে লাশ এখানে ফেলে যেতে পারে।
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed