Main Menu

শিল্পপতি রাগীব আলীর মালামাল ক্রোকের নির্দেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি রাগীব আলীর মালামাল ক্রোক ও পলাতকদের তালিকা পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরু এ আদেশ প্রদান করেন।
এছাড়া ভূমি মন্ত্রণালয়ের স্মারকপত্র জালিয়াতি করে তারাপুর চা বাগান দখলের মামলার চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামী ও তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তকে স্থায়ী জামিন দিয়েছেন একই আদালতের বিচারক।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহফুজুর রহমান।
চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতে পালিয়ে যান শিল্পপতি রাগীব আলী।
উল্লেখ্য, গত ১০ আগস্ট রাগীব আলী, তাঁর পুত্র, কন্যা, জামাতা সহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন আত্মগোপনে চলে যায় রাগীব আলী পরিবার। এরপর থেকেই পলাতক রয়েছেন তিনি ও তার পরিবার।

Share





Related News

Comments are Closed