কক্সবাজারে কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার থেকে: ভোজন রসিক বাঙ্গালীর খাদ্যের অবিচ্ছেদ্য অংশ কাঁচা মরিচ। এই মরিচের আরেক নাম লঙ্কা। এই লঙ্কা নিয়ে কক্সবাজারে এখন রীতিমত চলছে লঙ্কাকাণ্ড। লঙ্কা বা মরিচ আকস্মিকই হিট-নায়িকাদের মতো আলোচিত হয়ে উঠেছে। কারণ এর দাম। দশ-বিশ টাকা কেজির মরিচ এখন ডাবল সেঞ্চুরি পার হয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। কোথায় গিয়ে যে থামবে-সেটা কেউ বলতে পারছেনা।
এদিকে ব্যবসায়ীরা বলছে, কয়েক দিন যাবৎ বৃষ্টির কারণে মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। পরিবহনে সমস্যা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে কাঁচা মরিচ আসা বন্ধ রয়েছে। ফলে দামের এই ঊর্ধ্বগতি।
অন্যদিকে সাধারণ ক্রেতারা বলছেন, আমাদের দেশে জীবনের দাম বাড়ে না, সৃজনশীলতা বা স্বপ্নের দাম বাড়ে না, এমনকি মানুষের দামও বাড়ে না, বাড়ে শুধু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই দাম শুধুই বাড়ে। কারণে অকারণে বাড়ে। বাড়তেই থাকে।
তারা আরও বলছেন, দেশে বাম্পার ফলন হলেও খাদ্যশস্যের দাম কমে না।
তবে মরিচের দাম বাড়ানোর পেছনে ‘অন্য উদ্দেশ্য’ আছে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। বন্যা, ক্ষেত নষ্ট হওয়া, অন্যদেশ থেকে না আসা-এগুলো ভাঁওতা মাত্র। বুঝতে হবে যে, আমাদের দেশের মানুষের মধ্যে যতটুকু তেজ বা ঝাঁঝ, তা মোটামুটি পেঁয়াজ এবং কাঁচামরিচের গুণ। এখন পেঁয়াজ-মরিচের সীমাহীন দামের কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দুটি জিনিস খাওয়া বাদ দিতে বাধ্য হচ্ছে।
এ অবস্থায় মরিচের দাম নিয়ন্ত্রন সহ বাজারের লাগাম টানার আহবান জানিয়েছেন সাধারণ মানুষেরা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed