লন্ডন-নিউইয়র্কে ম আ মুক্তাদিরের স্মরণ সভা
ইব্রাহীম চৌধুরী খোকন: বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনো বৃথা যায় না। আন্দোলন সংগ্রামে আপোষহীণ থেকে যারা নিজেদের বিপ্লবি জীবনকে উৎসর্গ করে যান মানুষ কখনও তাদের ফিরিয়ে দেয়নি। এছাড়া আদর্শিক সংকটে চরম বিশ্ব বাস্তবতায় বস্তুবাদের ধারনাকে শানিত করতে হবে। চলমান বাস্তবতাকে ধারন করে প্রগতিশীল লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দালন বেগবান করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা ৭০ এবং ৮০ দশকের সম্ভাবনাময় প্রগতিশীল সংগঠক অকাল প্রয়াত ম আ মুক্তাদিরের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেছেন।
ম আ মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট্র রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল রেষ্টুরেন্টে ম আ মুক্তাদিরের মৃত্যু বাষির্কী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিলেট পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইলসাম খান। সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন ট্রাস্টি শাহাব উদ্দীন, মুক্তিযোদ্ধ তফাজ্জল করিম, প্রবীণ আইনজীবি গণফোরমের কেন্দ্রীয় নেতা সুপ্রীম কাের্টের আইনজীবি শেখ আকতারুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জাল করিম, ইয়ামিন রশীদ, নাজমুল ইসলাম চৌধুরী, এডভোকেট মজিবুর রহমান, গাজী শামসুদ্দিন, এডভােকেট বিমান দাস, আক্কাস উদ্দিন আহমেদ, তাজুল ইসলাম, জসিম উদ্দিন, আবুল কালাম, আবদুল মালেক খান লায়েক, কবি আব্দুস শহীদ, আবদুল মোমিন, ইশতিহাক চৌধুরী, সোহেল চৌধুরী, আবুল কালাম আজাদ, নাজিম আহমেদ, আবদুর রহিম, দেওয়ান শাহেদ চৌধুরী প্রমুখ।
বক্তারা আরো বলেন, এ দেশে বাম বিভ্রান্তির চরম মাশুল দিতে হয়েছে অধিকার হারা মানুষকে। পাশাপাশি মাঠ পর্যায়ের অনেক তরুণ তাদের সর্বস্ব হারিয়েছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। ম আ মুক্তাদির ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম সংগঠক। অসীম সাহস নিয়ে অল্প বয়সে দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে বেরিয়ে পড়েছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশ বৈষ্যমহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়া যুবকদের মধ্যেও উজ্জল নাম ছিল ম অ মুক্তাদির।
সহযোদ্ধা ম আ মুক্তাদিরের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সংগঠক সুব্রত বিশ্বাস বলেন, সামজ্যবাদের এ আমেরিকায় থেকে আজ বহু ব্যাথা বেদনার কথা মনে হচ্ছে। মুক্তাদিরের মত সহযোদ্ধাকে নিয়ে স্বাধীন বাংলাদেশ সমাজ পরিবর্তনের লড়াইয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ অাপ্লত হয়ে পড়েন তিনি।
বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধার নামে তার গ্রামের বাড়ী সিলেটের কদমতলিতে সড়কের নাম ফলক প্রতিক্রিয়াশীলরা উঠিয়ে দিয়েছে। বর্তমান মুক্তিযোদ্ধের স্বপক্ষের সরকারের কাছে ফলক পূনস্থাপনে জাের দাবী জানানো হয়।
ম আ মুক্তিদের স্মৃতি রক্ষার নামে প্রগতিশলী এবং অসাম্প্রদায়িক চেতনাকে শাণিত করার বিষয়টি সভায় উঠে আসে।
ম আ মুক্তাদিরের মৃত্যুর ১৯ বছর পর নিউইয়র্কে আয়োজিত স্মরণসভায় আশপাশের অঙ্গরাজ্য থেকে তার সথীর্ত বা পুরনো সহযোদ্ধা ও অনুরাগীরা। সভায় স্মৃতিকাতর হয়ে এক নিলোর্ভ সংগ্রামী যুবকের অকাল প্রয়াণের আলোচনা গম্ভীর হয়ে উঠে। সভায় তাৎক্ষণিকভাবে স্মৃতি কল্যাণ ট্রাস্টকে বেগবান করার জন্য ২০ জন ট্রাস্টি জনপ্রতি ১৫০ ডলার করে অনুদান প্রদান করেন।
প্রতিষ্ঠাতা ট্রাস্টি শাহাব উদ্দীন সভায় জানান, প্রবাসে বসবাসরত প্রগতিশীল চিন্তার যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কল্যাণ ট্রাস্টে মাত্র ১৫০ ডলার দিয়ে আজীবন ট্রাস্টি সদস্য হতে পারবেন। এছাড়াও এই মহতী উদ্যোগে যে কোন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়ার জন্য আহবান জানানো হয়।
সভায় সভাপতি মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান বলেন, তিনি অচিরেই বাংলাদেশ যাবেন এবং গিয়ে ট্রাস্টের জন্য প্রবাসীদের দেয়া অনুদান বুঝিয়ে দেয়ার পাশাপাশিও নিজেও বড় ধরনের ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
সভার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরসঙ্গী হয়ে আসা ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ধীরেন সিং এবং কেন্ত্রীয় নেতা কমরেড বিমল বিশ্বাস যোগ দিয়ে ম মুক্তাদিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি ম মুক্তাদিরের সংগ্রামী জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। সভায় ম আ মুক্তাদির স্মরণে নীরবতা পালন করা হয়।
এদিকে যুক্তরাজ্য প্রতিনিধি জানান, ম আ মুক্তাদির স্মরণে ইস্ট লন্ডনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন গয়াছুর রহমান গয়াছ। আবদুল মালিক খােকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসনসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মৃত্যুর প্রায় দুই দশক পরই একজন মুক্তিযোদ্ধা এবং নিরাপোস সংগঠকের নাম মুছে যাওয়ার পরিণাম হবে ভয়াবহ। আমরা আমদের পরবর্তি প্রজন্মের প্রতি দায়বদ্ধতার জন্য তাদের কর্ম এবং আত্মত্যাগকে নিয়ে সরকারকে উদাসীন থাকলে চলবে না। বক্তারা নিজেদের অস্থিত্বের প্রয়োজনেই এসব নিয়ে আমাদের ভাবতে হবে বলে উল্লেখ করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed