অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ টিভি অভিনেতা, পরিচালক, জাতীয় বেতার শিল্পী, নাট্যকার ফখরুল হাসান বৈরাগী কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। ফখরুল হাসান বৈরাগীর খোঁজ জানেন না তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা। এক মাসের বেশি সময় ধরে রহস্যজনকভাবে উধাও রয়েছেন গুণী এই অভিনেতা।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে প্রবীণ এই অভিনেতার স্ত্রী রাজিয়া হাসান জানান, ৭ আগস্ট থেকে তার স্বামী নিখোঁজ রয়েছেন। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন কিছুই জানি না। আমরা খুবই উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।
রাজিয়া হাসান আরো জানান, পারিবারিক বিরোধের কারণেই ‘উধাও’ হয়েছেন বৈরাগী। কিন্তু কার সাথে বিরোধীতা সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। আর কিছুদিন অপেক্ষা করি। এর মধ্যে বৈরাগীকে ফেরত না পেলে আমি সব ফাঁস করে দেবো। এ নিয়ে আমি এখন মুখ খুলতে চাই না। আমি ভালোয় ভালোয় আমার স্বামীকে ফেরত চাই।’
এদিকে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ফখরুল হাসান বৈরাগীর ছেলের পক্ষে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। স্ট্যাটাসটিতে লেখা আছে:
“জনপ্রিয় টিভি অভিনেতা, বিশিষ্ট পরিচালক, জাতীয় বেতার শিল্পী, বিখ্যাত নাট্যকার, ফখরুল হাসান বৈরাগী– আমার বাবা। গত ৭ই আগস্ট, ২০১৬ থেকে তিনি নিখোঁজ। বাসার দারোয়ানের কথা অনুযায়ী তিনি সেইদিন সকাল আনুমানিক ৯:২০ মিনিটে আমাকে কলেজে নামিয়ে আসার পর বাসায় গাড়িটি পার্ক করে দারোয়ানের কাছে চাবিটি দিয়ে বের হয়ে যান এই বলে “তোমার খালাম্মাকে চাবিটা দিয়ে দিও”।
ফেসবুক স্ট্যাটাসটিতে জানানো হয়, ফখরুল হাসান বৈরাগী ওইদিন বাড়ি ফিরে না আসার পর থানায় জি ডি করা হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খবর নেওয়া হয়েছে। কেউ কোনো সন্ধান পেলে ০১৯৬২৭৫৯৯৯৩ নাম্বার মোবাইলে জানানোর অনুরোধ করা হয়েছে। নিখোঁজের বিষয়টিকে কেউ যেন হাসি ঠাট্টার বিষয়ে পরিণত না করে সেজন্য অনুরোধ করা হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed