৯৯৯-এ ফোন করলে ২৪ ঘন্টা জাতীয় সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের পথে আরো একধাপ এগিয়ে গেল দেশ। চূড়ান্ত হলো ন্যাশনাল হেল্পডেস্কের শর্টকোড বা নম্বর। সম্প্রতি তিন সংখ্যার শর্টকোড ‘৯৯৯’ ন্যাশনাল হেল্পডেস্ককে বরাদ্দ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বরাদ্দকৃত টোল ফ্রি শর্টকোডটিতে কোনও প্রকার চার্জ প্রযোজ্য হবে না।
দেশের সব সরকারি কল সেন্টার ও জরুরি সেবা একটি কেন্দ্রীয় হেল্পডেস্কের রেফারেল সেবা হিসেবে প্রান্তিক জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই উদ্যোগ নিয়েছে।
আইসিটি বিভাগ বলছে, হেল্পেডেস্কের নম্বরটি মনে রাখুন। কোনও সমস্যায় পড়লে আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মতো মুহূর্তেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এ নম্বর। সমাধানের পথ আর দিক নির্দেশনা পাওয়া যাবে এ নম্বরটির মাধ্যমে।
ন্যাশনাল হেল্পডেস্ক নামের এ সেবা ফোন কলের পাশাপাশি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া যাবে। এতে ২৪ ঘণ্টা জরুরি সব ধরনের সেবা মিলবে।
প্রথম পর্যায়ে ১৭টি সেবা চালুর মাধ্যমে এই ডেস্কটি যাত্রা শুরু করবে। তবে ইমার্জেন্সি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ৮ থেকে ১০টি বিষয় আগে শুরু হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed