জাফলংয়ে পিয়াইন নদী থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোজাহের আলী (৩৫)। তিনি রংপুরের পীরগাছা উপজেলার মৃত শুকুর আলীর ছেলে। মোজাহের দীর্ঘদিন থেকে জাফলংয়ের লাখেরপাড় এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। শুক্রবার রাত থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা য়ায়, শনিবার দুপুরে স্থানীয় লোকজন নদীতে কারেন্ট জাল দিয়ে ভাটায় মাছ ধরার সময় তাদের জালে মরদেহটি আটকে যায়। এ সময় তারা মরদেহটি নদীর তীরে তুলে এনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঁতার না জানায় পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed