Main Menu

সিলেট বোর্ডে পাস আরো ২৩ পরীক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বোর্ডে ফেল করা আরো ২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পুন:নিরীক্ষায় তাদের এ ফলাফল পরিবর্তন হয়েছে। বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র মতে, বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, রেজাল্ট (জিপি) পরিবর্তন হয়েছে ৫৮ জনের, নম্বর পরিবর্তন হয়েছে ১৫১ জনের এবং বিষয়ের জিপি পরিবর্তন হয়েছে ৭১ জনের।
কন্ট্রোলার অফিস সূত্র জানায়, সিলেট বোর্ডে উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন পড়েছিল ১৭ হাজার ৩৩৮টি।
গত ১৮ আগস্ট প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডের পাশের হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ।

Share





Related News

Comments are Closed