Main Menu

ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত শ্রীমঙ্গল

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা দেশের সবচেয়ে সৌন্দর্যমন্ডিত পর্যটন এলাকা বলে পরিচিত। দেশি-বিদেশিদের কাছে রয়েছে এখানকার আলাদা কদর। প্রকৃতি যেন শ্রীমঙ্গলকে সাজিয়েছেন তার নিজ হাতে, প্রকৃতির অপরূপ কারুকার্যে। তাই এই ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পর্যটন নগরী ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে।
এখানে পর্যটকদের অবস্থানের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, দুসাই রিসোর্ট এন্ড স্পা, টি রিসোর্ট এন্ড মিউজিয়াম, হাম হাম ভি আই পি রিসোর্ট, বি টি আর আই রেস্ট হাউস, নিসর্গ ইকো কটেজ সহ ছোট বড় শতাধিক রিসোর্ট ও গেস্ট হাউস।
শ্রীমঙ্গলের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বি টি আর আই, বধ্যভূমি ৭১, বাইক্কা বিল, লেমন গার্ডেন, চিড়িয়াখানা, যজ্ঞকুণ্ড ঝর্ণা, অফিং হিল, রাজঘাট লেক, ভাড়াউড়া লেক, রাবার বাগান, আনারস বাগান, মাগুরছড়া গ্যাসকূপ, খাসিয়া পুঞ্জি, পান পুঞ্জি ইত্যাদি।

Share





Related News

Comments are Closed