সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন এতে ইমামতি করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশিষ্টজনেরা এতে জামাত আদায় করবেন।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।
এছাড়া, সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম, সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় এবং সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত, নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শেখ ছানা উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেট সকাল ৮টায়, নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটে সকাল ৮টায়, মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠ সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল ৮টায়, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল ৮টায়, পশ্চিম পীর মহল্লা জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত অনুস্টিত হবে সকাল সাড়ে ৭ টায়। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
এদিকে, দক্ষিণ সুরমায় ঐতিহ্যবাহী সিলাম বটতলা বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মো: হাবিব আহসান।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed