সুনামগঞ্জে পাথর বোঝাই ট্রলার ডুবে দুই নৌ-শ্রমিকের মৃত্যু
হাবিব সরোয়ার আজাদ/ মিলাদুর রহমান, তাহিরপুর ( সুনামগঞ্জ) থেকে ফিরে: সুনামগঞ্জের তাহিরপুরে পাথর বোঝাই বলগেট ট্রলার ডুবিতে দুই নৌ- শ্রমিক মারা গেছে। উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের পার্শের বৌলাই নদীরঘাটে ঈদের একদিন পুর্বে সোমবার ভোর রাতে এ নৌ-ডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নৌ শ্রমিকরা হলো, উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আবুল কাসেমের ছেলে তোহাদুর রহমান (২০) , একই গ্রামের রবি দাসের ছেলে সঞ্জিব দাস (২০)। নিহতদের লাশ সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।
লাশের খোঁজে স্বজনদের আহাজারিতে নদীর তীরে থাকা হাজারো মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বাগলী শুল্ক ষ্টেশন থেকে রবিবার দিনভর চুনাপাথর পাথর বোঝাই করে ভলগেট (ইঞ্জিন চালিত ট্রলারটি) নিজ গ্রাম দক্ষিণকুলের পার্শ্ববর্তী বৌলাই নদীর ঘাটে নোঙ্গর করে রাখে। রাতে নৌকায় মাঝি সুকানী শ্রমিক সহ একই গ্রামের ফজু মিয়ার ছেলে আবুল বাশার (২০), হবি মিয়ার ছেলে রবি মিয়া , আবুল কাসেমের ছেলে তোহাদুর রহমান (২০), একই গ্রামের রবি দাসের ছেলে সঞ্জিব দাস (২০) ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে বৃষ্টির পানি ও অতিরিক্ত পাথরের লোডে ভলগেটটি ডুবে যায়। ভলগেট ডুবে যেতে দেখে আবুল বাশার ও রবি মিয়া তীরে উঠতে সক্ষম হলেও ভলগেট সহ নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায় তোহাদুর রহমান ও সঞ্জিব দাস। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় তোহাদুর ও সঞ্জিবের মরদেহ উদ্ধার করে।
বালিজুরী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিলন কুমার তালুকদার ও ইউপি সদস্য বাবুল মিয়া জানান নিহতের লাশ উদ্ধার করা হলেও চুনাপাথর বোঝাই ভলগেট নৌকাটি এখনো উদ্ধার করা সম্ভ হয়নি।
ঘটনাস্থলে থাকা বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান হাজি আবদুল জহুর জানান, নিহত দু’জনের দাফন ও সৎকারের জন্য পরিষদের তহবিল থেকে আর্থিক সহায়তা দেযা হয়েছে।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা ডায়রীভুক্ত করে নিহতের পরিবারের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed