টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে প্রায় অর্ধশত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামানের ভাষ্য, বিসিক নগরীর ট্যাম্পাকো নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, মরপুর, উত্তরাসহ আশপাশের ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়ার ভাষ্য, ১০ জনের লাশ হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed