Main Menu

ঝিনাইদহে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবারে রং মেশানোর অপরাধে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের আলিফ ফুড প্রোডাক্টস, চাকলাপাড়ার কুমারখালী দধি ভান্ডার ও শ্যামল ঘোষের খাবার হোটেলে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর।

সুত্রমতে গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে আলিফ ফুডে অভিযান চালিয়ে হাতে নাতে রং মেশানো খাবার তৈরী ও নোংরা পরিবেশ পেয়ে জরিমানা করা হয়।

পরে আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫৩ ধারা মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চাকলাপাড়ার কুমারখালী দধি ভান্ডারে একই অপরাধে ৩ হাজার এবং শ্যামল ঘোষের খাবার হোটেলে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে ঝিনাইদহ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

অভিযোগ পাওয়া গেছে স্যানেটারী ইন্সপেক্টরদের আসকারা পেয়ে এ সব প্রতিষ্ঠান নিন্মমানের খাবার তৈরী করে।

Share





Related News

Comments are Closed