ঝিনাইদহে ইলিশের সরবরাহ বেড়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন বাজারগুলোতে এখন আসতে শুরু করেছে পর্যাপ্ত ইলিশ মাছ। প্রতিদিনই বরিশাল, ভোলা, কোয়াকাটা সহ বিভিন্ন স্থান থেকে আসছে ইলিশ মাছ। সরবরাহ বেশী থাকায় আগের তুলনায় এখন দামও কম।
ঝিনাইদহ নতুন হাটখোলার সাধারন সম্পাদক ও আড়ৎদার সাইফুল ইসলাম জানান, এখন প্রতিদিনই বাজারে ২শ’ থেকে ৩শ’ মন ইলিশ আসছে। ইলিশের দামও ভাল।
৫শ’ থেকে ৬শ গ্রামের ইলিশ কেজি প্রতি পাইকারী বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।
৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ কেজি প্রতি পাইকারী বিক্রি করা হচ্ছে ৬ শ’ থেকে সাড়ে ৬শ’ টাকার দরে।
গেল কয়েক বছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ অনেক বেশী। মাঝারি সাইজের ইলিশের চাহিদা বেশী।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed