ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় আনিছুর রহমান (৩৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে রাতে এ দুর্ঘটনা ঘটে। আনিছুর রহমান জেলার কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের গোলাম আলী খাঁর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ভোরে বাড়ি থেকে নছিমনে পান বিক্রয়ের উদ্দ্যেশে ঝিনাইদহে আসছিলেন আনিছুর রহমান। পথিমধ্যে লাউদিয়া এলাকায় পৌছালে একটি ট্রাক পেছন থেকে নছিমনটিকে সজরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নছিমন চালক আনিছুর রহমান।
খবর পেয়ে পুলিশ আনিছুরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নছিমন চালক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed