Main Menu

ওসমানীনগরে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মাওলানা আবদুর রহমান (৪৫) নামের এক মসজিদের ইমামকে খুন করে হাত পা বেধে গলায় ফাঁস দিয়ে তার নিজ কক্ষে ঝুলিয়ে রেখেছে দৃর্বৃত্তরা। নিহত ইমাম উপজেলার সাদিপুর ইউপির দক্ষিণ মোবারকপুর (আন্দারকোণা) জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি সিলেটের মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আবদুল বারির ছেলে। বৃস্পতিবার সকালে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তেও জর‌্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা স্থানীয় আন্দারকোনা মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমামের কক্ষের দরজা খোলা দেখেন। মুসল্লিরা ইমামের হাত পা বাধা ঝুলন্ত লাশ দেখে ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত ইমামের বড় ভাই জইন উদ্দিন দাবী করেন, আমার ভাইকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রাখা হয়েছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ ব্যাপারে আমরা হত্যা মামলা করবো।

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী ইমাম খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ইমামের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তার হাত পা বেধে হত্যা করে নিজ শয়ন কক্ষে লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তদন্তেও পর জানা যাবে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed