Main Menu

বাংলাদেশী প্রবাসী খ্রীষ্টান সোসাইটির সমুদ্র ভ্রমণ

এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স থেকে: ফ্রান্সের পিঙ্ক সিটি খ্যাত তুলুজে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান সোসাইটির বার্ষিক সমুদ্র দর্শন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিন ব্যাপী নারবন সমুদ্র সৈকত ও কারকশন রাজার বাড়ি দর্শনে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। এ সময় শিশু কিশোর, যুবক যুবতী মহিলা ও পুরুষদের মধ্যে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংগঠনের অর্ধ শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবার নিয়ে সকাল ৯টায় বাস যাত্রা শুরু করে। ভ্রমণ যাত্রার শুরুতেই প্রার্থনা করেন কর্নেলিয়াস তুষার কস্তা।

পরে মার্ক রায় ও কর্নেলিয়াস তুষার কস্তার প্রাণবন্ত উপস্থাপনায় দিন ব্যাপী ভ্রমণের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। ভ্রমণ চলাকালে সদস্যরা গান, কৌতুক, ছড়া গান, কবিতা আবৃত্তি করে সকলকে উৎফুল্ল করে রাখেন।

unnamedযাত্রা পথে দুপুরে মহিলা সমিতির সার্বিক ব্যবস্হাপনায় দুপুরের খাবার গ্রহন করা হয়।

সমুদ্র দর্শন শেষে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তুলুজ বাংলাদেশী প্রবাসী খ্রীষ্টান সোসাইটির অগ্রজ এবং ব্যবসায়ী গাজীপুর নিবাসী ডমেনিক যোষেফ কস্তা, মার্ক কস্তা, আনন্দ রোজারিও, হিলারি মিন্স, শিতল রোজারিও, বুলবুল গমেজ, কর্নেলিয়াস তুষার কস্তা, বিপ্লব যাকোব কিসপট্রা ও মার্ক রায় সহ অন্যরা।

বক্তারা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজেদের মাঝে আন্তরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরো বেশী করা উচিত।
পরে তুলুজ আসার পথে কারকাসন রাজার বাড়ি পরিদর্শন করা হয়। মহিলা সমিতির সার্বিক ব্যবস্থাপনায় প্রনতী ক্রশ এর তৈরীকৃত প্রসিদ্ধ পায়েস, বিকালের নাস্তা, লটারী ড্র এবং বিভিন্ন প্রতিযোগীতামুলক খেলাধুলার পুরস্কার বিতারন করা হয়।

পরে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন শিতল রোজারিও।

Share





Related News

Comments are Closed