সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের তালতলা-মেডিকেল আঞ্চলিক কমিটির উদ্যোগে (রেজি: নং চট্ট-১৯৩৩) বুধবার বিকালে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি রিকাবীবাজার পয়েন্ট হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী মেডিকেলের সম্মুখে এক সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তারা, হোটেল সেক্টরে সরকার ঘোষিত গেজেট বাস্তাবায়নে মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি কার্যকর, শ্রম আইন বাস্তবায়ন ও সিলেটে স্থায়ী শ্রম আদালত চালু করার দাবী জানান। তাছাড়া হোটেল শ্রমিকদের ঈদে যত বেতন তত বোনাস, নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদান, সাপ্তাহিক ছুটির জন্য হোটেল মালিকদের প্রতি দাবী জানান।
তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে ও তালতলা আঞ্চলিক কমিটির সদস্য রফিকুল ইসলাম উজ্জলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক মিয়া, সহ-সভাপতি আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. বশির মিয়া, মো. জমির আলী, ইউসূফ জামিল, মো. রাজু, মহিদুল ইসলাম, আনু মিয়া, সিরাজ মিয়া, শাহ আলম আজির হোসেন, হারুনুর রশিদ, দেলোওয়ার আহমদ, মোজাম্মেল হোসেন প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed