বিশ্বনাথে গরু নিয়ে বিপাকে পুলিশ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চোরাই গরু উদ্ধার করে গরুর মালিক না পাওয়ায় বিপাকে পড়েছে পুলিশ। গরুটি থানায় রাখা ও গরুর খাবার দেয়া নিয়ে নানান জটিলতা দেখা দিয়েছে।
জানা যায়, বিশ্বনাথ থানা পুলিশ গত ১ সেপ্টেবর রাতে চোরাই গরু ও পিকআপ গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে। উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল গ্রামের আকমল হোসেনের বাড়ির সামন থেকে তাকে আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্যে প্রায় ৭০ হাজার টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত গরুটি গত পাঁচদিন ধরে থানায় রয়েছে। কিন্তু গরুটির মালিককে খুঁজে পাওয়া যায়নি। ফলে থানা পুলিশ ওই গরুটি নিয়ে পড়েছে বিপাকে।
থানার এসআই হাবিবুর রহমান বলেন, গরুটির প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed