Main Menu

ঝিনাইদহে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে লাল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিহতের মামাবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে।

নিহত লাল মিয়া সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শহরের আরাপপুর পশু হাসপাতালপাড়ায় মামা গোলাম মোস্তফার বাসায় লাল মিয়া বেড়াতে আসেন।

সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে লাল মিয়া অন্য কক্ষে ঢুকে নিজের প্যান্ট খুলে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

মঙ্গলবার সকালে স্ত্রী ও স্বজনেরা টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed