ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মাইক্রোবাস চালক সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরান্দপুর গ্রামের ময়নুল হকের পুত্র ফয়সল আহমদ ও চালকের সহযোগী বিমানবন্দর থানার ভাটা গ্রামের ময়নুল হকের পুত্র শাহীন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেগমপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রবাসী যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯২৭) সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। গাড়িটি ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা (বগুড়া-ট-০২-০০৪১) ট্রাকটির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পরে যায়। এ সময় মাইক্রোবাস চালক ফয়সল আহমদ ও তার সহযোগী শাহীন ঘটনাস্থলেই মারা যান। আহত হন মাইক্রোবাসের আরো তিন যাত্রী।
দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মুজিবুর রহমান সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed