Main Menu

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দুটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বিষয়খালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলো, ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী গ্রামের মঙ্গল আলীর ছেলে শাহ জালাল (৩০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৩৫)।

ঝিনাইদহ ক্যাম্পের র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ সাংবাদিকদের জানান, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিষয়খালী গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে তারা বিষয়খালী বাজারের শাহ জালালের চায়ের দোকান থেকে একটি পিস্তল উদ্ধার করে।

এ সময় তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আশরাফকে আটক করা হয়। দুজনের স্বীকারোক্তিতে আরও একটি পিস্তল, ৭টি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়

Share





Related News

Comments are Closed