সিলেটে জামায়াতের হরতালে জনজীবন স্বাভাবিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির প্রতিবাদে সোমবার দলটির ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।
সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হরতালে সিলেট মহানগরীর কোথাও কোন পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই নগরীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কদমতলী, টিলাগড়, সুবিদবাজার, শেখঘাটসহ সব এলাকায় যান চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। সকাল ১০টা থেকেই খুলেছে দোকানপাট। নগরীর অধিকাংশ স্কুলে চলছে পাঠদান।
তবে জননিরাপত্তা ও যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর মোড়ে মোড়ে ও গরুত্বপূর্ণস্থানে আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed