ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ঘর-বাড়ি পুড়ে ছাই
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের হলপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১২টার দিকে রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির ৪টি ঘরের ভেতরের মালামাল পুড়ে ভস্মীভুত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাইনুদ্দিন বলেন, অগ্নিকান্ডে ছয় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
তবে বাড়ির মালিক আহসান হাবিব রনি অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed