Main Menu

স্কলার্স হোমের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হলো সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম-এর চৌদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের চেয়ারম্যান, সাবেক জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেন, আত্মনির্ভরশীল জাতি সৃষ্টির জন্যে স্কলার্স হোম সত্যিকারের স্কলার-দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায়, নিজেদের মেধা শ্রম দিয়ে যারা একদিন পৃথিবী জয় করবে। এই স্বপ্ন দিয়ে স্কলার্স হোমের যাত্রা শুরু হয়েছিলো, আমার বিশ্বাস আমাদের সন্তানেরা হবে পৃথিবীর গর্বিত সন্তান। আমাদের সন্তানেরা দেশ-পৃথিবীর বোঝা নয়, আমরা সেই দিনে এসে গেছি।
নগরীর শাহী ঈদগাহে স্কলার্স হোম ক্যাম্পাসে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরী এবং সভাপতির বক্তব্য রাখেন স্কলার্স হোমের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী।
অনুষ্ঠানে স্কলার্স হোমের বিভিন্ন ক্যাম্পাসের মেধাবী শিক্ষার্থীদের ট্রাস্ট চেয়ারম্যান স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের এইচএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরী।
হাফিজ মজুমদার বলেন, স্কলার্স হোম শিক্ষাক্ষেত্রে আলিগড়, অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির মতো ব্রান্ডে পরিণত হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
ড. কবির চৌধুরী বলেন, ২০০২ সালে মাত্র চল্লিশজন শিক্ষার্থী নিয়ে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিলো, অচিরেই স্কলার্স হোমের সপ্তম ক্যাম্পাসের যাত্রা শুরু হবে। স্কলার্স হোম একদিন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। স্কলার্স হোমের শিক্ষার্থীরা পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলা করে সর্বোত্তম নাগরিক, যোগ্য নেতা, দক্ষ পেশাজীবী হিসেবে আত্মপ্রকাশ করবে।
সভাপতির বক্তব্যে জুবায়ের সিদ্দিকী বলেন, স্কলার্স হোমের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে, আমরা কোয়ালিটির প্রশ্নে আপস করছি না। শিক্ষক-অভিভাবক সকলের সমন্বয়ে আমাদের সন্তানদেরকে দেশ তথা পৃথিবীর যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code