মহেশপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত লাশ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা খোসালপুর সীমান্তে ইছামতি নদীতে ভাসমান লাশ দেখা গেছে। পতাকা বৈঠকে কোন পক্ষ লাশ গ্রহন করেনি।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাঘাডাঙ্গা বিওপির অধীনে খোসালপুর সীমান্তে ইছামতি নদীতে একটি লাশ দেখতে পেয়ে বিজিবি-কে খবর দেয় এলাকাবাসী।
বিজিবি’র বাঘাডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ জানান, তারা দেখতে পায় একটি লাশ কলার ভেলায় বাধা। মুখে ও গায়ে আগুন দেওয়া এবং ধুতি পড়নে আছে। এই দেখে তাদের মনে হয়েছে লাশটি মুখ-আগুনে করে নদীতে ভাসিয়ে দিয়েছে।
এ বিষয়ে বুধবার কুমারী ক্যাম্পের সাথে বেলা ২টায় পতাকা বৈঠক করলে ভারতে পক্ষ থেকে লাশ নিতে অস্বীকৃতি জানায়। ৬০/৭৮ আর পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে কুমরী ক্যাম্পের এসআই রাজেস কুমার ও বাংলাদেশের পক্ষে বাঘাডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ স্ব-স্ব পক্ষে নেতৃত্ব দেন।
বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি নদীতে ভাসছিল।
৫৮বিজিজি’র সিও লেঃ কর্নেল তাজ জানান, উক্ত লাশটি ভারতের মধ্য থেকে কেউ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে তাদের ধারনা।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed