Main Menu

রাজনগরে র‌্যাবের হাতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থেকে একটি এলজি, তিনটি কার্তুজ ও দেশীয় অন্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।
৩০ আগস্ট মঙ্গলবার ভোরে রাজনগর উপজেলার বিচিং কার্তিগামী এলাকার গড়গাঁও গ্রামের সন্ত্রাসী পাবেল মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় র‌্যাব তার অপরসহযোগী সন্ত্রাসী উজ্জল মিয়াকেও আটক করে। এসময় র‌্যাব সন্ত্রাসী পাবেলের বাড়ীতে তল্লাসী চালিয়ে ১টি এলজি, ৩টি কার্তুজ, ১টি চাপাতি ৩০ইঞ্চি সাইজের ৪টি বড় ছোরা উদ্ধার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ এর ক্যাম্পে এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান ক্যাম্পের ইনচার্জ সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী।
এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পের মিডিয়া অফিসার এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এবং এসএসপিমোহাম্মদ খোরশেদ আলম।

ক্যাম্পের ইনচার্জ সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী আরো জানান, সন্ত্রাসী পাবেল ওই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী বলা যায়। সে গোষ্ঠিগত দলীলের একজন লাঠিয়াল এবং সে ২০০৯ সালে রাজনগর উপজেলার সরকারী কর্মকর্তাদের হুমকি ধামকি এমনকি শীর্ষ এক সরকারী কর্মকর্তাকে আঘাত করেছিল।

সে মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী এবং সে রাজনৈতিক ছত্রছায়ায় অস্ত্রধারী ভাড়াটে ক্যাডার হিসাবে কাজ করে। একই ভাবে উজ্ঝলের বিরুদ্ধে চাঁদাবাজী অন্যায়ভাকে মানুষকে আটক রেখে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি আরো জানান, রাজনগর থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed