সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকা মূল্যের তক্ষক আটক
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ-২৮ বিজিবির টহল দল পৃথক অভিযান চালিয়ে একটি তক্ষক ও ড্রেজার মেশিন সহ প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার মালামাল আটক করেছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো: হাবিবুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে সীমান্তের ২শ গজ বাংলাদেশ অভ্যন্তরে সোনাতলা নামক এলাকা দিয়ে ভারতে পাচার কালে একটি তক্ষক আটক করে। আটককৃত তক্ষক (স্থানীয় ভাবে কক্ষা) হিসাবে পরিচিতি বন্যপ্রাণীটর মুল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।
অপরদিকে একই উপজেলার ডলুরা বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার মানিক মিয়ার নেতৃত্বে মঙ্গলবার ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে বালি পাথর উক্তোলন কালে প্রায় ৪ লাখ টাকা মুল্যের একটি অবৈধ ড্রেজার মেশিন আটক করেছে।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, আটককৃত তক্ষকটি সুনামগঞ্জ বনবিভাগে মঙ্গলবার হস্তান্তর করা হয়েছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed