তাহিরপুরে ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ে নিয়ে চাঞ্চল্য
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: যে কিশোরী বইখাতা হাতে নিয়ে বিদ্যালয়ে সহপাঠিনীদের সাথে পাঠদান গ্রহনে উপস্থিত থাকার কথা ছিলো ৭ম শ্রেনীতে পড়ুয়া সেই কিশোরীকে পারিবারীক চাঁপের মুখে বাল্য বিবাহের জালে বন্ধি হতে হচ্ছে আজ সোমবার। তাকে বিয়ের পিড়িতে বসতে হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পর।
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়ুয়া ১৩ বছরের কিশোরীর বিয়ের সব আয়োজন আজ সোমবার বাদ জোহর সম্পন্ন করার কথা রয়েছে। জোহরের নামাজের পর পরই বরযাত্রীদের ভোজন বিলাসের পর বাল্যবিবাহের শিকার হতে হচ্ছে লামাপাড়া গ্রামের এমাদ মিয়ার ৭ম শ্রেণীতে পড়–য়া কিশোরী কন্যাকে। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু, খাসির গোসত ছাড়াও দেশী মোরগের রোষ্ট তৈরী হচ্ছে ভোররাত থেকেই। একই ইউনিয়নের ননাই গ্রামের সামসু মিয়ার বেকার ছেলে নুর ইসলাম (২১) কে বর হিসাবে বরণ করার জন্য বাড়ির সামনে ঘটা করে গেইটও তৈরী করা হয়ে গেছে।
একটি সূত্র জানায়, বাল্য বিবাহকে জায়েজ করার জন্য কিশোরীর নানা বিদ্যালয়ের ভর্তির জন্ম নিবন্ধন নেয়ার বিষয়টি গোপন রেখে ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের নিকট থেকে ওই কিশোরীর ১৮ বছর ৩ মাস বয়স দেখিয়ে নতুন করে জন্ম নিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদপত্র কৌশলে হাতিয়ে নিয়েছেন।
এ ধরণের ঘটা করে বাল্য বিবাহের বিষয়টি বন্ধ করার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, অবিভাবক সদস্য গত এক সপ্তাহ আগেই থানার ওসি মো. শহীদুল্লাহকে অবহিত করলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিনকে বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও কার্যত তিনি বিষয়টি পাস কাঁটিয়ে গেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম নিজেও বাল্য বিবাহের বিষয়টি অবহিত থাকলেও তিনিও “শ্যাম রাখি না কুল রাখি” অবস্থার মধ্যে পড়ে কার্যত কোন উদ্যোগই নেননি বিয়ে বন্ধ করার জন্য। অবশেষে বিদ্যালয় পরিচালনা কমিটির এক অবিভাবক সদস্য আজ সোমবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলামকে বাল্য বিবাহের বিষয়টি অবহিত করেছেন। এখন দেখার বিষয় একটাই সেই ৭ম শ্রেণীতে পড়ুয়া কিশোরী কি আদৌ বাল্য বিবাহের কবল থেকে রক্ষা পেয়ে আবারো বিদ্যালয়ে সহপাঠীনিদের সাথে পাঠ গ্রহনে অংশ নিতে পারবে নাকি প্রশাসনের নিরবতার মুখে পারিবারীক চাঁপে বাল্য বিবাহের জালে বন্ধি হয়ে বেকার বরের ঘরণী হতে যাচ্ছে?
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed