বখাটের ছুরিকাঘাতে আহত ছাত্রী রিশা মারা গেছে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা মারা গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে প্রত্যক্ষদর্শী মো. তানভীর হাসান কাকরাইলে ফুটওভার ব্রিজের নিচে রিশিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
এ ঘটনার পর দিন ২৫ আগস্ট মেয়েটির মা তানিয়া আক্তার বাদি হয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন।
নিহত সুরাইয়া আক্তার রিশার পিতার নাম রমজান আলী। তিনি পেশায় একজন চামড়া ব্যবসায়ী। রিশা তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার সিদ্দিক বাজারের ১০৪ নম্বর বাড়িতে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed