Main Menu

বিশ্বনাথ থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানা থেকে গত মঙ্গলবার রাতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ডাকাতি মামলার রিমান্ডের আসামী আমীন ওরফে আল-আমীন (২০) কে ফের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষীপুর এলাকার একটি হাওর থেকে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ওসি আব্দুল হাই। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৪টায় বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম জামালগঞ্জ থানার লক্ষিপুর এলাকার একটি হাওর এলাকায় অভিযান চালায়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাত আমীন ওরফে আল-আমীনকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়। অভিযানে অংশ নেন বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান, কল্লোল গোস্বামী, শুভ্র সাহা, এএসআই বিনয় চক্রবর্তী ও কনস্টেবল তৈয়বুর রহমান।
গ্রেফতারকৃত রুহুল আমীন সম্প্রতি একটি মামলায় শাহপরান থানায় গ্রেপ্তার হয়। এরপর বিশ্বনাথ থানায় দায়ের করার একটি ডাকাতি মামলায় (মামলা নং-২৯, তাং ২৭/০২/১৬ইং) জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার দেখানোর জন্য ৩ আগস্ট আদালতে রিমান্ডের আবেদন করে থানা পুলিশ। ১৪ আগস্ট আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করে রুহুল আমীন ওরফে আল-আমীনকে ৩ দিনের (২২ আগস্ট থেকে) রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন সময়ে জিজ্ঞাসাবাদকালে ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ থেকে সাড়ে ৭টার মধ্যে কোন এক সময় থানার এএসআইয়ের কক্ষ থেকে ডাকাত রুহুল আমীন হাতকড়াসহ পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬ (তাং ২৪/০৮/১৬ইং)। ২দিন পর ডাকাত রুহুল আমীন ফের গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed